sliderস্থানিয়

কটিয়াদীতে উন্মুক্ত কবরস্থান ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা এবং বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৩০ আগস্টে শনিবার সকালে উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেথুইর রইস মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব মাহমুদুল ইসলাম,উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ আহমদ আলী বি এস সি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভূঁইয়া, ওসমান গনি মারাজ,হাদিউল ইসলাম কামাল, প্রভাসক তরিকুল ইসলাম টিটু, সমাজসেবক আজিম উদ্দিন সহ আরো অনেকেই। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দরা উন্মুক্ত কবরস্থানের চারপাশে কয়েক শত চারা গাছ রোপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button