sliderস্থানিয়

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারিকে জেল ও জরিমানা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক মাদক বিরোধী অভিযানে মুসা মিয়া (৩৮)নামে এক মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২১ হাজার টাকা জরিমানা করেন। ১০ জুন বুধবার বিকেলে কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা গ্রামে, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে, এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, এই দন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা গ্রামের আপ্তর উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুসা মিয়া দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে, তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ফলে মুসা মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হবে। অত্র উপজেলাতে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button