sliderস্থানিয়

ঝিনাইগাতীতে বাস চাপায় নিহত-১

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহন নামের (রেজি: নং ঢাকা মেট্রো-জ-১৪-২১৩৯) একটি বাসের চাকার নিচে ওই ব্যক্তি চাপা পড়ে ঘটনা স্থলেই তিনি মারা যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button