sliderস্থানিয়

ইন্দুরকানীতে অবৈধ টাকা ফেরৎ দিতে বলায় কমিটির বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে গাইড প্রকাশনীর দেওয়া অবৈধ টাকা ফেরৎ দিতে বলায় কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষকরা। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম জানান, মাদ্রাসায় প্রকাশনী গাইড ও সিলেবাস পড়ানোর জন্য প্রকাশনীর এজেন্ট এর নিকট থেকে প্রতিষ্ঠানের শিক্ষকরা অর্থ গ্রহন করেন। বিষয়টি মাদ্রাসার কমিটির সভাপতি জানতে পেরে শিক্ষকদেরকে প্রকাশনীর টাকা ফেরৎ দিতে বলেন। আমি শিক্ষকদের কাছে টাকা ফেরৎ দিতে বললে তারা আমার ও কমিটির উপর ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান। দীর্ঘদিন দিন যাবৎ প্রতিষ্ঠানটিতে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। ইদানীং মাদ্রাসাটি ১০টায় শুরু হয়ে ১টার মধ্যেই ছুটি হয়ে যায়। শিক্ষকদের আগমন প্রস্তানেও নেই কোন তোয়াক্কা। এখানের কর্মরত শিক্ষকদের অনেকের রয়েছে একাধিক কর্মক্ষেত্র। যার কারনে শ্রেণি কক্ষে সঠিক ভাবে পাঠদান করাতে পারছেন না। 

৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচার সরকার পতনের পরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম ও উপাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি মোঃ জহিরুল হক সাংবাদিক দের জানান আমরা মাদ্রার শিক্ষকদের প্রকাশনীর নেয়া অবৈধ টাকা ফেরৎ দিতে বলি,সে টাকা ফেরৎ না দিলে বিলে সহি করবোনা বলে জানাই। আমার প্রতিষ্ঠানে কোনো রকমের বেআইনি কাজ হতে পারেনা, তাতে আমার যতই কঠোর হতে হবে আমি হবো। অন্যায়কে আমি সাপোর্ট দিব না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button