Uncategorized
ওয়েস্ট ইন্ডিজের কোচ বরখাস্ত

ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করা হয়েছে। ‘সংস্কৃতি ও কৌশলগত মতপার্থক্যের’ কারণে তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ক্যারিবীয় দলটি পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলার জন্য আরব আমিরাত রওনা হওয়ার আগ দিয়ে সিমন্সকে সরিয়ে দেয়া হলো। গত বিশ্বকাপের পর তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বে থাকবেন সাবেক ফাস্ট বোলার জোয়েল গার্নার। তিনি বর্তমানে টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন।
সূত্র : ক্রিকইনফো




