sliderস্থানিয়

গাছ লাগাই পরিবেশ বাঁচাই “গাছের সাথে মিতালী করি”

হরিরামপুর প্রতিনিধি: গাছ লাগাই পরিবেশ বাঁচাই “গাছের সাথে মিতালী করি” এই শ্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জেরব হাটিপাড়ার বান্দুমহিষা সচেতন যুব সংঘ ও বারসিক উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে।

যুবকগণ বৃক্ষ রোপনে নার্সারী থেকে কদবেল,আমড়া,পেয়ারা, জলপাই, পিচফলের চারা বাড়িতে, রাস্তা পাশে ও মসজিদে ১০০ চারা রোপন করেন|

বান্দুমহিষা সচেতন যুব সংঘের সভাপতি রুমা আক্তার ও সাধারণ সম্পদক হুমায়ন কবির এবং বারসিক সহযোগী সম্বনয়কারী সত্যরঞ্জন সাহা ও প্রজেক্ট অফিসার (কৃষি) গুরুত্বপূর্ণ আলোচনায় করেন।

এসময় বক্তরা বলেন, বজ্রপাতে প্রতিবছর মানুষসহ প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি হয়| নদীভাঙ্গন, অবকাঠামো সুরক্ষা ও বজ্রপাতের হাত থেকে এলাকার মানুষের জীবনজীবিকা সুরক্ষায় বৃক্ষ ব্যাপক ভুমিকা পালন করেন| দেশীয় বৃক্ষ রোপনের মাধ্যমে পাখি খাবার ও আবাসস্থল সুরক্ষিত হয়| যুবকগণ আরো জানায় বিগত সময়ে আমরা নিজ বাড়িতে বৃক্ষ রোপন করেছি| কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে বান্দুমহিষা সচেতন যুব সংঘের উদ্যোগে বাড়িতে, রাস্তার পাশে ও মসজিদে বৃক্ষ রোপন করছি|পশাপাশি এলাকার মানুষকে বৃক্ষ রোপনে সচেতন ও উদ্যোগ সৃষ্টি করছি| জলবায়ু পরিবর্তনজনীত পরিবর্তীত পরিস্থিতি কৃষিতে চাষাবাদে ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষকদের| কিন্তু আমরা বৃক্ষ রোপন করতে পারলে, বৃক্ষ আমাদের ফল দিবে, আমারা মানুষসহ পশু পাখি সবাই ভালো থাকতে পারব| বৃক্ষ এলাকার প্রাণ ও সম্পদ সুরক্ষায় কার্যকরি অবদান রাখবে বলে যুবকগণ বিশ্বাস করে|
বান্দুমহিষা সচেতন যুব সংঘ উদ্যোগে এলাকার প্রাণ-প্রকৃতি সুরক্ষায় বৃক্ষরোপনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই| এজন্য বান্দুমহিষা গ্রামের ৫০ জন যুবক ও শিক্ষার্থীগণ ˆতৈরি করেছে একটি শক্তিশালী নেটওয়ার্ক| যা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায়ও গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে|

যুবকগণ শিক্ষার পাশাপাশি, মাদকের বিস্তার রোধসহ প্রাকৃতকি ও সামাজিক সংকট মাকাবেলায় যুব সমাজের সম্পৃক্ততা বেড়েছে| এইসব সংকট মোকাবেরায় বৃদ্ধি পাচ্ছে জনসচেতনতা, নারীর সামাজিক নিরাপত্তা, সুরক্ষিত হচ্ছে প্রান্তিক পরিবারগুলো|

স্বাস্থ্য ও শিক্ষা, সরকারি সেবা পরিসেবায় গ্রামের প্রান্তিক পরিবাররের অংশিদারিত্ব বৃদ্ধি পাচ্ছে| নিজেদের তথ্য আদান প্রদানের সংস্কৃতি বিকশিত হওয়ার ভেতর দিয়ে সুদৃঢ় হচ্ছে সামাজিক বন্ধন, বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক ও সামাজিক সংকট মোকাবেলার সক্ষমতা|

এলাকার প্রাকৃতিক ও সমাজিক সংকট মোকাবেলায় নিজেরা সংগঠিত হচ্ছে গ্রহন করছে নানাবিদ উদ্যোগে এবং সকলের সক্রিয় অংশগ্রহনের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে সমষ্টিগত কর্মউদ্যোগ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button