Uncategorized
কুলাসেকারা গ্রেফতার

শ্রীলঙ্কান ফাস্ট বোলার নুয়ান কুলাসেকারাকে আটক করেছে দেশটির পুলিশ। সড়ক দুর্ঘটনার একটি মামলায় আজ সোমবার তাকে আটক করা হয়েছে। অবশ্য সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
শ্রীলঙ্কার কাদাওয়াথা শহরের কিরিলাওয়েলা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ২৮-বছর বয়সী মোটরসাইকেল আরোহী মারা গিয়েছেন। কলম্বো থেকে ফেরার পথে কুলাসেকারার গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘাত হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে কুলাসেকারাকে আটক করে পুলিশ।




