sliderস্থানিয়

হারাগাছ হাসপাতালে রোগীদের খোঁজখবর নিলেন আলহাজ্ব এমদাদুল হক ভরসা

রতন রায়হান, রংপুর: ২৪/০৭/২০২৫ সকালে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে রোগীদের দেখতে যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

উল্লেখ্য, এই হাসপাতালের জমি দান করেছিলেন তার শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ্ব রহিম উদ্দিন ভরসা। বাবার দান করা প্রতিষ্ঠান পরিদর্শনে এসে আলহাজ্ব এমদাদুল হক ভরসা রোগীদের খোঁজখবর নেন এবং সকলের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তিনি নারী-পুরুষ মিলিয়ে ৪০ জন রোগীকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় মাপার যন্ত্র (মেডিকেল মেজারিং টুলস) এবং হাসপাতালের অন্যান্য স্টাফদের জন্য উপহারসামগ্রী প্রদান করেন তিনি। এ সময় তিনি ঘোষণা দেন, “হারাগাছ হাসপাতালকে আমি একটি আধুনিক ও পূর্ণাঙ্গ মডেল হাসপাতালে রূপান্তর করব ইনশাআল্লাহ।
হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীরা এই মানবিক সহযোগিতার জন্য আলহাজ্ব এমদাদুল হক ভরসা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button