জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) :নওগাঁর নিয়ামতপুরে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ও মৌজা ভিত্তিক বিশেষ শুনানি কার্যক্রম করে আসছে জেলা প্রশাসন। এতে করে প্রতিটি মৌজার ভূমির মালিকরা তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎখনিক সমাধান খুজে পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে হিসাব খুলে নিজের মোবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করাসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অপরদিকে সরকারের ঘরে জমা পড়ছে বিপুল পরিমাণ রাজস্ব। বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ বিশেষ শুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের নানা সমস্যার কথা শোনেন ও সেগুলো তাৎণিক ভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) সোহেল রানা, নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম অফিসার ইন চার্জ হাবিবুর রহমান প্রমূখ।
অন্যান্যের মধ্যে শুনানীতে বিভিন্ন ইউনিয়নের ভূমির মালিক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সেবা সহজীকরণের ল্েয নিয়মিত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবার বিভিন্ন নতুন পদ্ধতি বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি জমির লিজ মানি আদায় এবং ভূমি বিষয়ক জটিল সমস্যা সম্পর্কে জমির মালিকদের জানার কোন বিকল্প নেই। জমি সংক্রান্ত নানা জটিল সমস্যার সমাধান জানতে এবং অন্যদের জানাতে জেলার প্রতিটি মৌজার ভূমির মালিকদের সচেতন করতে আগামীতেও এই ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।
শুনানী শেষে জেলা প্রশাসক প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও কৃষি সামগ্রী বিতরণ করেন এবং নিয়ামতপুর থানা পরিদর্শন করেন।




