sliderস্থানিয়

রংপুরে ‘অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ বিষয়ক প্রস্তুতি সভা

রতন রায়হান,রংপুর : উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণে রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অঙ্গীকার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ এক নতুন কালপর্বে প্রবেশ করেছে । এই প্রেক্ষাপটে উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আগামী ৩১ জুলাই ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে।

উক্ত মতবিনিময় সভা সফলভাবে আয়োজনের জন্য আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট তাজভীর উল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
এছাড়া রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দও সভায় অংশ নেন। তারা উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য অঞ্চলভিত্তিক উন্নয়ন পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রংপুর বিভাগের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটিয়ে এখানকার জনগণের স্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button