sliderস্থানিয়

নলছিটিতে নবগঠিত কমিটি নিয়ে দ্বিধা-বিভক্ত শ্রমিকদল

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের নবগঠিত পৌর কমিটি নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে উপজেলা শ্রমিকদল। কমিটিতে স্থান না পাওয়ায় পদ বঞ্চিতরা উপজেলা ও পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নামে অপপ্রচার চালাচ্ছে বলে সংবাদ সম্মেলন করেছে নলছিটি পৌর শ্রমিকদল।

শনিবার বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নলছিটি পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শামীম। এর আগে গত ১৭ই জুলাই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পদবঞ্চিতরা। চলছে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাক মো. শামীম অভিযোগ করে বলেন, “গত ১২ জুলাই নলছিটি পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদলে বেশিরভাগ সদস্যের উপস্থিতিতে তাদের মতামতের ভিত্তিতে বিগত ফ্যাসিষ্ট সরকারের ১৭ বছরের শাসনামলে হাম-মামলা, জুলুম, নির্যাতনের শিকার নেতা-কর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে স্থান না পওয়ায় কমিটি গঠনের পর থেকেই একটি সুবিধাবাদি চক্র ষড়যন্ত্র শুরু করেছে। নতুন মিটির নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে দিনরাত কাজ করে যাচ্ছে ওই চক্রটি।”

তিনি আরও বলেন, কয়েকদিন আগে নলছিটিতে এ সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত ওই চক্রটি। শ্রকিদলের উপজেলা ও নবগঠিত পৌর কমিটির নেতৃবৃন্দের চরিত্র হননের জন্য তাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করা হয় ওই সংবাদ সম্মেলনে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নলছিটি পৌর শ্রমিকদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. শামীম।

এছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, পৌর কমিটির সভাপতি মো.সেলিম প্রমুখ।
এ সময় নলছিটি উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল কমিটির শ্রমিকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button