slider

পটিয়া প্রেসক্লাবে আল ফোরকান ফাউন্ডেশনের খেজুর বিতরণ

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রামের সাবেক সদর মহকুমা পটিয়া প্রেসক্লাবে আল ফোরকান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১০ অক্টোবর সোমবার খেজুর বিতরণ করা হয়েছে। সারজাহ চ্যারিটি বাংলাদেশের পক্ষে পটিয়ায় ২০ হাজার প্যাকেট খেজুর বিভিন্নস্থানে বিতরণ করা হয়। পটিয়া প্রেসক্লাবে খেজুর বিতরণকালে উপস্থিত ছিলেন আল ফোরকান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মৌলানা ইসমাইল, প্রচার সম্পাদক মনির আহমদ। সংগঠনের সভাপতি ক্বারী বেলাল উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন সেবামুলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনের নেতৃবৃন্দ। পটিয়া প্রেসক্লাবের পক্ষে খেজুর গ্রহন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সাবেক সভাপতি এসএমকে জাহাঙ্গীর, পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, সদস্য এসএম নুর নুর হোসেন, সদস্য আবেদুজ্জমান আমেরী,
সদস্য কামরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, আল ফোরকান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা, করোনা রোগীদের গ্যাস সিলিন্ডার প্রদান, নওমুসলিম দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বান্দরবানে উপজাতিদের মধ্যে কোরবানীতে গরুর মাংস, চাল-ডাল ও তেল বিতরণ করেছেন। এছাড়া হিন্দু-বৌদ্ধ-মুসলিমসহ সকল ধর্মের লোকদের মধ্যে করোনাকালীন নগদ অর্থসহ খাবার বিতরণ করেছে। তাদের সেবামুলক কার্যক্রম পটিয়া, বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলায় বিস্তৃত রয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button