sliderস্থানিয়

সিংগাইরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে পৌর সদরের কাশিম নগর এলাকার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ঘোনাপাড়া গ্রামের তানভীর খান (২৮), যাদুরচর গোবিন্ধল গ্রামের আ:ওহাব (৪৮),বাড়াই ভিকরা গ্রামের লাভলু মিয়া (৩৫) ও ছোট কালিয়াকৈর গ্রামের সোহেল রানা (২৮)।

ডিবি সূত্রে জানাযায়,জেলা পুলিশ সুপার মোছা.ইয়াছমিন খাতুনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো.আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন । পরে তাদের দেহ তল্লাশী করে তানভীর খানের কাছ থেকে ৩০০ পিস, আ:ওহাবের কাছ থেকে ১২০ পিস, লাভলু মিয়ার কাছ থেকে ১০০ পিস এবং সোহেল রানার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা বলে পুলিশ জানায়। তারা আরো জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় রবিবার দুপুরে সিংগাইর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button