sliderস্থানিয়

কটিয়াদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত খরিপ-২/২০২৪-২০২৫ অর্থ বছরের উপসী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১হাজার ৭শত২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রতিজন কৃষককে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

৩০ জুন সোমবার উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ উপসহকারী কৃষি কর্মচারী মোঃ মাইনুল ইসলাম, মোহাম্মদ মোশারফ হোসেন, তানজিনা আক্তার, মোঃ হুমায়ুন কবির, খাইরুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ হাবিবুর রহমান সহ আরো অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান সরকারি রোপা আমান ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় কটিয়াদী উপজেলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সর্বমোট ১হাজার৭ শত২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ব্রি ধান ৫১,৫২,৭৫, ৮৭,১০৩,বিনা ধান ১৭,বিনা ধান ০৭ জাতের ৫ কেজি রুপা আমন ধানের বীজ সহ১০ কেজি ডিএপি(ডাই অ্যামোনিয়া ফসফেট) সার ও ১০ কেজি এমওপি (মিউরেট অফ পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button