sliderস্থানিয়

নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে নারীর মরদেহ উদ্ধার

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকাকরা কবরের ভিতর থেকে মহিলার মরদেহ উদ্ধার। নিহত মহিলার নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা এই মহিলা জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশী গুরুত্ব দেয়নি।

সোমবার (৩০ জুন) সকালে ঐ গ্রামে এক মহিলা লাউ তুলতে গেলে একটি পাকার করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত মহিলার গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ আঘাতের চিহ্ন রয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে। ওসি আল হেলাল মাহমুদ জানান, গলায় ওড়না পেছানো ছিলো। অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button