বিবিধশিরোনাম

রিক্সা চালিয়ে কম্পিউটার সায়েন্স পড়ার খরচ যোগান ইব্রাহিম

গাইবান্ধা থেকে ঢাকা এসেছেন ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইব্রাহিম। কিন্তু এসেই পড়েছেন বিপদে। লেখাপড়ার খরচ যোগানোর কোনো পথ তার সামনে ছিলো না। তাই বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করে সে।
এখন রিক্সা চালিয়েই নিজের পড়ালেখার খরচ এবং পরিবারের ভরণপোষণ করছেন ইব্রাহিম। তার ভাষ্যমতে, লেখাপড়ার জন্য এবং পরিবারকে বাঁচিয়ে রাখতে কোনো কাজই লজ্জার নয়।
গাইবান্ধা থেকে ঢাকা আসার পর আয়ের পথ না পেয়ে রিকশাকেই নিজের অবলম্বন হিসেবে বেছে নেন তিনি। গত আট মাস ধরে হাজারীবাগ-মোহাম্মদপুর এলাকায় রিকশা চালাচ্ছেন ইব্রাহিম।
৪.২৫ পয়েন্ট পেয়ে ২০১৫ সালে এসএসসি পাশ করেন ইব্রাহিম। এরপর ভর্তি হন গাইবান্ধার আরিফ রাব্বী ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে। মাত্র তৃতীয় সেমিস্টার চলছে তার। আগামি আরও তিন বছরের পড়ালেখার খরচ রিকশা চালিয়েই যোগাড় করবেন বলে জানান তিনি।
ইব্রাহিম বলেন, কর্মই মানুষকে সফলতা দান করে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তাই নিজের লেখাপড়ার খরচ নিজেই যোগাড় করছি। আবার পরিবারকেও সাহায্য করছি। আরও লেখাপড়া করতে চাইলে আমাকে এভাবেই চালিয়ে যেতে হবে।
ভবিষ্যতে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করার ইচ্ছা পোশণ করেন ইব্রাহিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button