sliderস্থানিয়

তাহিরপুরে গাঁজাসহ ব্যবসায়ী আটক

‎সুনামগঞ্জ প্রতিনিধি: ‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে ২ কেজি আটশো গ্রাম ভারতীয় গাঁজাসহ হেলাল মিয়া(২৮) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক হেলাল মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।

‎আজ ২৪ জুন মঙ্গলবার ৫ টার দিকে ভারত থেকে গাঁজা নিয়ে বাদাঘাটে যাওয়ার পথে উত্তর বড়দল ইউনিয়নের জনপ্রিয় পর্যটন স্পষ্ট শিমুল বাগান এলাকায় থেকে তাকে আটক করে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির নিয়মিত টহল দল।

‎বিজিবি সূত্রে জানাযায়, গাঁজা ব্যবসায়ী হেলাল মিয়া চাঁদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় গাঁজা নিয়ে বাংলাদেশে ফেরত আসে। পরে লাউড়েরগড় বিজিবি টহল দল অভিযান চালিয়ে শিমুল বাগান এলাকা থেকে আটক করে। এসময় তার সাথে থাকা দুইটা প্লাস্টিকের পলিথিন ব্যাগ থেকে দুই কেজি আটশো গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে।

‎এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত আসামীকে গাঁজাসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button