sliderমহানগরশিরোনাম

জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টির আলোচনা সভা

পতাকা ডেস্ক : ১৪ জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সকাল ১০টায় জনতার অধিকার পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “জুলাই-আগস্ট মাসে যে ছাত্র আন্দোলন হয়েছে, তা আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ছাত্রদের অবদান কখনোই ভুলে যাওয়ার মত নয়। তাদের ভুলত্রুটি থাকলেও, বড় রাজনৈতিক দলগুলো যেন তা উপেক্ষা করে তাদেরকে জাতি গঠনে সম্পৃক্ত করে।”

তিনি আরও বলেন, “দেশে বারবার সরকার পরিবর্তন হলেও জনগণের মৌলিক দাবিদাওয়া ও আকাঙ্ক্ষার বিষয়ে কেউ আন্তরিকভাবে কথা বলে না। গত নয় মাসে জনগণের চাহিদা নিয়ে কোনও বড় প্রতিবাদ, দাবি কিংবা আন্দোলন চোখে পড়েনি। সবাই কেবল ক্ষমতা ও নির্বাচনের হিসাব-নিকাশে ব্যস্ত। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।”

ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ড. ইউনুসের আশেপাশের কিছু উপদেষ্টার কারণে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হতে পারে। বিশেষ করে উপদেষ্টা আসিফের উচিত হবে পদত্যাগ করা, যাতে করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হয়।”

পরিশেষে তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “একটি সুন্দর রাষ্ট্র গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে এক সারিতে এসে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার পরিচালনার রূপরেখা নির্ধারণ করতে হবে।”
সভাপতিত্ব করেন: দলের চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button