
শিবগঞ্জ (চাঁপাইনবাবঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে পুলিশী অভিযানে এক হাজার ৮শ কেজি পরিবেশ দূষন পলিথিন ও একটি মিনি ট্রাক সহ চালককে আটক করেছে। আটককৃত ব্যক্তি নাটোর জেলার সিংড়া থানার আতাইকুলা গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে মো: মিলন প্রামানিক (৩৯)।
এব্যাপারে শিবগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে এবং আটককৃত মিলনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার মামলা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো: মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ১৮ মে সোমবার সকাল পৌনে নয়টার দিকে শিবগঞ্জ পৌরসভাধীন ৫ ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার গাজী চেয়ারম্যানের মোড়ে অভিযান চালিয়ে ৩ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ৬০ বস্তা প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট এক হাজার ৮শ কেজি পরিবেশ দূষণ পলিথিন ও একটি মিনি ট্রাক জব্দ করে এবং চালক মো: মিলন প্রামানিককে আটক করে। এঘটনায় শিবগঞ্জ থানার এস আই গোপাল চন্দ্র মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মতিউর রহমান বলেন. শিবগঞ্জ থানাকে পরিবেশ দূষন থেকে মুক্ত করতে এ ধরনের অভিযান শুরু করেছি যা অব্যাহত থাকবে এবং অল্প সময়ের মধ্যে শিবগঞ্জ থানাকে পলিথিন ব্যবহার বন্ধ করে পরিবেশ দূষণ থেকে শিবগঞ্জ উপজেলাকে মুক্ত করবো ।



