
মানিকগঞ্জ প্রতিনিধি: ২৯ মে রোজ (বৃহস্পতিবার)বেলা ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার এর সভাপতিত্বে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃপঃ কর্মকর্তা মোঃ রাসেল, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা সমাজ সেবা অফিসার আয়ুব আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু, চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল গফফার,হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
উক্ত মাসিক সাধারণ সভায়,উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের সাথে বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যাবলীদের নিয়ে মত বিনিময় করা হয়।



