sliderস্থানিয়

কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে এসে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ এপ্রিল শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সাথে মোঃ হামিম (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরের পানিতে গোসল করতে নামে। বেশ কিছুক্ষণ পর তারা গোসল করে পানি থেকে উপরে উঠলেও হামিম নামের ছেলেটি উপরে উঠেনি দেখতে পেয়ে, বাকি ছেলেরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে সময় হামিমের সহপাঠীরা দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের ঘটনা জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আনসার সদস্যরা দ্রুত পুকুরে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হামিমকে উদ্ধার করতে সক্ষম হয়। তারা সে সময় দ্রুত হামিমকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোখলেসুর রহমান সোহান, তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং মৃত হামিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখযোগ্য যে মৃত হামিম কটিয়াদী পৌর এলাকার চড়িয়াকোনা মহল্লার মোঃ হুমায়ুনের ছেলে। সে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তারা সপরিবারে ভোগপাড়া খাদ্য গুদাম সংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button