Uncategorized
ঘিওরে বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলা কার্যালয়ে জাসাসের জেলা নেতা আহমেদ রাসেল খানের সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজর আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান, শাহিন মিয়া হাসিন, আবু কাউসার রেজা, মোঃ মাসুদুর রহমান, এ্যাড. ফিরোজ আলম বাবু, এ্যাড. আব্দুল আলিম খান মনোয়ার, আহমদ আলী ভ’ইয়া, ছাত্র নেতা মোশারফ হোসেন, ছালেম মৃধা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী দিন গুলোতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে মানিকগঞ্জ থেকে গনতন্ত্র ও দেশ রক্ষার দূর্বার গন-আন্দোলন গড়ে তোলা হবে।




