sliderস্থানিয়

হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ২৮ মে বুধবার মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) পার্টনার কংগ্রেস প্রকল্প উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান এর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত হয়।

এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন মোল্লা, চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার প্রমুখ।

এ প্রকল্পের আওতায়, কৃষি স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ডিজিটাল সেবা সম্প্রসারণ, কৃষকদের সেবা প্রাপ্তি আধুনিকীকরণ(সম্প্রসারণ সেবা,ভর্তুকি সেবা,ক্রেডিট সেবা) নিশ্চিত করণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button