
মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বাসা ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রসারিত সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার-রবিবার (২৪-২৫ মে) দুইদিন ব্যাপি উপজেলার গায়রাবেতীল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য আইটেম ছিলো ক্রীড়া প্রতিযোগিতা,গান,নৃত্য,কবিতা,সতীনের ছেলে কার কোলে,ভলিবল খেলা সহ বিভিন্ন প্রতিযোগিতা।
বাসা ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা আ.ক.ম সিরাজুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির জিএম শাহরিয়ার রহমান, গায়রাবেতীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন,ফাউন্ডেশনটির এ.জি.এম জাকির হোসেন, ইউ.পি.সি সমৃদ্ধি কর্মসূচি অফিসার রাশেদুল ইসলাম ও এ.ইউ.পি.সি সমৃদ্ধি কর্মসূচি অফিসার মাসুদ আব্বাসী,সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য কর্মকর্তা অফিসার শামীমা নাছরিন শিখা সহ প্রমূখ।
অনুষ্ঠানটির অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন,যা বাস্তবায়ন করেছে বাসা ফাউন্ডেশন।



