sliderস্থানিয়

শ্রমিক দল নেতার উপরে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের হামলা

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের চাপাতির কোপে দুজন আহত হয়ে হসপিটালে ভর্তি ।

গত ২৩-০৫-২০২৫ আনুমানিক রাত আট ঘটিকার সময় লতিফ মাস্টারের ছেলে শিবলু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সম্রাট তিল্লি সিএনজি স্টেশনে, সিএনজির যাত্রীদের সঙ্গে কথা বলছিল সিএনজি ড্রাইভার আব্দুল মালেক ওই সময় মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী শিবলু তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাত্রীদের কথা শুনেই মালিক ড্রাইভার কে অতর্কিত মারধর করে এই ঘটনা দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে সাটুরিয়া উপজেলা তিল্লি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পলাশ রায় এগিয়ে আসলে তার উপর শিবলু বাহিনী দলবল নিয়ে চাপাতি দিয়ে আঘাত করে,কপাল কেটে গেলে জীবন বাঁচানোর জন্য চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে, লোকজন দেখে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শিবলু ও তার বাহিনী পালিয়ে যায়।

আহত পলাশ ও মালেক ২৪-০৫-২০২৫ তারিখে পতাকা২৪ কে জানাই হামলাকারীরা হলেন (১)শিবলু পিতা লতিফ মাস্টার(২) বিকাশ পিতা সদেব(৩) চন্দন রায় পিতা রণজিৎ রায় (৪)সোহেল মোল্লা পিতা হালিম মোল্লা (৫)রাকিব পিতা আব্দুল কাসেম। চন্দন রায় ও রাকিব ছিল আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আহত পলাশ বলে তার কাছ থেকে মোবাইল ৮৫ হাজার টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণের চেইন উল্লেখিত সন্ত্রাসীরা নিয়ে পালিয়ে যায় ।

আহত পলাশ ও মালিক কে সাটুরিয়া উপজেলা হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয় আহত রোগীদের দেখতে হাসপাতালে মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনা আজাত বিপ্লব সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা হসপিটালে ছুটে যান ।

সকল নেতৃবৃন্দরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন এবং প্রত্যক্ষদর্শীদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানিয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button