sliderস্থানিয়

রাজারহাটে ৩ জনজুয়ারি গ্রেফতার

রাজারহাট প্রতিনিধি :রাজারহাটের চর বিদ্যানন্দ গ্রামে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ তিন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অজ্ঞাতনামা আরও প্রায় ২০জন জুয়ারি পালিয়েছে। এঘটনায় রবিবার এস আই বিকাশ চন্দ্র বাদী হয়ে রাজারহাট থানায় ধৃত ৩জন সহ অজ্ঞাতনামা ১৮/২০জনের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে উপজেলার চর বিদ্যানন্দ গ্রামে তিস্তা নদীর পাড়ে ভুট্্রা ক্ষেতের পাশে অভিযান চালিয়ে পুলিশ জুয়া খেলাবস্থায় নগদ ১০হাজার ৭৫০টাকা,ডাবু খেলার ১১টি গুটি, ১টি ফর ও অন্যান্য সরঞ্জামাদি সহ জুয়ারি উলিপুর উপজেলার খামার আপুয়ারখাতা গ্রামের বাবু মিয়া (৫৫),রাজারহাট উপজেলা নাজিমখান গ্রামের নুর জামাল (৪০) এবং উলিপুর উপজেলার চর রতিদেব গ্রামের রাসেল (১৮)কে গ্রেফতার করে। এসময় আরও ১৮/২০জন জুয়ারি পালিয়ে যায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button