বিবিধশিরোনাম

ক্যান্সার আক্রান্ত শিশুর জন্য অলিম্পিক পদক বিক্রি

মানবিক ছবি। একবিংশ শতকে স্পোর্টসম্যানশিপের অতি বিরল ছবি বোধহয় এটাই। রিও অলিম্পিকে পদকজয়ী এক অ্যাথলেট নিজের রূপার পদক বিক্রি করে আর্থিক সাহায্য করলেন তিন বছরের ক্যান্সার আক্রান্ত এক শিশুকে।
৩৩ বছর বয়সী ডিসকাস বিশ্ব চ্যাম্পিয়ন পোল্যান্ডের পিয়ত্র মালাচোয়াস্কি রিও অলিম্পিকে রূপা জিতেছেন। চার বছরের নিরলস প্রচেষ্টার পর যে সম্মান তিনি অর্জন করেছেন, সেটাই অবলীলায় বিক্রি করে দিলেন। কারণ, তার কাছে আর্থিক সাহায্য চেয়েছিল ওই ক্যান্সার আক্রান্ত শিশুর মা। তাই নিজের সবথেকে বড়প্রাপ্তিই ‘বিসর্জন’ দিলেন পোল্যান্ডের অলিম্পিয়ান পিয়ত্র মালাচোয়াস্কি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে অলিম্পিয়ান, পিয়ত্র মালাচোয়াস্কি লেখেন, “আমি অলিম্পিকে স্বর্ণের জন্য লড়াই করেছি। তবে এই লড়াই অলিম্পিকে স্বর্ণের থেকেও বড়, অমূল্য। আমার রূপার পদকের মূল্য আরো বাড়িয়ে দেয়ার সুযোগ এটাই।”
শুধু নিজের পদক বিক্রিই নয়, অন্যদেরকেও ক্যান্সার আক্রান্ত শিশুকে সাহায্য করার আবেদন জানিয়েছেন মালাচোয়াস্কি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button