Uncategorized

রিজভীর মুক্তির দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী নাগরিক দল।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, ভারত সুন্দরবনকে ধ্বংস করতেই রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করছে। পরিবেশ বিধ্বংসী এই প্রকল্প দেশের জনগন কোন দিনই মেনে নিবেনা। দেশ বিরোধী এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে মানবন্ধনে অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবেদ রাজা,শাহজাহান মিয়া সম্রাট, ইসমাঈল তালুকদার খোকন, কাজী মনিরুজ্জামান মনির, ইউথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, দেশ বাচাও মানুষ বাচাও সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, উম্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button