Uncategorized

ডেঙ্গু রোগী শনাক্তে রিএজেন্ট দিলো ‘হৃদয়ে নড়াইল’

সংবাদদাতা (নড়াইল) : নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তে রিএজেন্ট দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নড়াইলের একটি মানবিক সংগঠনের উদ্যোগে ৩০টি রিএজেন্ট দেয়া হয়।
নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শনাক্তকরণের উপকরণ না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছিলো না। বিষয়টি সেবামূলক সামাজিক সংগঠন ‘হৃদয়ে নড়াইল’ অবগত হওয়ায় রিএজেন্ট দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে মঙ্গলবার দুপুরে নড়াইল ডিসি আনজুমান আরার উপস্থিতিতে এসব উপকরণ বিতরণ করে ওই সংগঠনের কর্মকর্তারা।
এসময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু, হৃদয়ে নড়াইলের কর্মকর্তা খান কামরুজ্জামান তুহিন, মাফুদুল হক লিখনসহ চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button