
মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে মো. সবুজ মিয়া নামে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ট্রাক চালক সবুজ মিয়া শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রকাশ, সরকারী নিষেধাজ্ঞার স্বত্বেও অসাধু বালু ব্যবসায়ীরা গারো পাহাড় ধ্বংস করে রাতের আধাঁরে বালু উত্তোলন করে চোরই পথে পাচার করছে। খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। জানা যায়, বুধবার ভোরে বারোমারী থেকে বালুভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজারের দিকে আসছিল। এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে ট্রাক এবং ট্রাকের চালককে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাক চালক মো.সবুজ মিয় কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা আইন অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




