বিবিধশিরোনাম

মহিলার পেটে মধ্যে ২২টি ধাতবখণ্ড!

মহিলার পেটে ১৩টি পেরেক! সাথে আরো কিছু লোহার টুকরো৷ সবমিলে মোট ২২টি ধাতবখণ্ড৷ অপারেশনের পর খোদ চিকিৎসকরাই চমকে গিয়েছেন৷ তবে বেঁচে গিয়েছেন ওই মহিলা৷ ঘটনা পাকিস্তানের পেশোয়ারের৷
কয়েকদিন ধরেই পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল বছর বাইশের এক মহিলার৷ এক সপ্তাহ ধরে যন্ত্রণা ভোগ করার পর ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিলেন তিনি৷ চিন্তিত আত্মীয়রা তাকে নিয়ে আসেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে৷
চিকিৎসকরা পরীক্ষা করতেই বুঝলেন কী ভয়ানক কাণ্ডটাই ঘটিয়েছেন মহিলা৷ তার পেটে রয়েছে বেশকিছু ধাতবখণ্ড৷ তড়িঘড়ি অপারেশন না করলে মৃত্যু অবধারিত৷এরপরেই শুরু হয় অপরাশেন৷ একে এক ২২টি লোহার টুকরো ওই মহিলার পেট থেকে বের করে আনেন চিকিৎসকরা৷ আপাতত সুস্থ আছেন ওই মহিলা৷
কী করে তার পেটে এতগুলো লোহার টুকরো ঢুকল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ একমাত্র রোগীই পারেন এর সদুত্তর দিতে৷
একই রকম ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবে৷ সেখানে এক মহিলার পেটে অপারেশন করে ৪২টি ছুরি বের করেছেন চিকিৎসকরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button