sliderস্থানিয়

বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার বিকালে (২২ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড (শ্রবণ সহায়ক যন্ত্র) বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে স্টাম্প-৩টি, ক্রিকেট ব্যাট-১টি, ফুটবল-১টি, টেনিস বল-২টি, স্কিপিং দড়ি-২টি, স্ট্যাম্পের বেল-২টি বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিইও আবু আহাদ মিয়া, সিনিয়র সহকারি শিক্ষা কর্মকর্তা এটিও মো. আজিজুর রহমান খাঁন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, ১০২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিয়ার প্রকল্পের অর্থ দিয়ে ক্রীড়া সামগ্রী, হুইল চেয়ার, হিয়ারিং এইড (শ্রবণ সহায়ক যন্ত্র) বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button