মানিকগঞ্জে ২শ বছরের ঐতিহ্যবাহি নৌকা বাইচ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: নদীবেষ্টিত মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ২’শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। মনোমুগ্ধকর এবং ঐতিহ্যবাহী এই বিনোদন মাধ্যমকে ধরে রাখতে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা কান্তাবতী নদীতে এলাকাবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাইচ উপভোগ করার জন্য দুরদরান্ত থেকে হাজারো লোকজন ভীর করে। এছাড়া এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন আতœীয় স্বজন ও বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নায়রে আসেন, সেই সাথে আসেন জামাই ও নাতি নাতনী। এলাকা জুড়ে শুরু হয় উৎসবের আমেজ।
এই নৌকা বাইচ প্রতিযোগীতায় অর্ধশত ছোট-বড় নৌকা অংশ নেয়। স্বপন কুমার সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারনম্যান আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল হাসেম বিশ্বাস দুদু, কুদ্দুস মিয়া মধু, মো: সোনামদ্দিন, নুরুল ইসলাম প্রমূখ । পুরষ্কার হিসাবে দেয়া হয়, টেলিভিশন, রাইজ কুকার ও মোবাইল ফোন। এ উপলক্ষে নদীর তীরে বসে রকমারী পন্যের মেলা।




