জাতীয়শিরোনাম

সমন্বিত জিবিএম পানি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিন্ন নদ-নদীর সুবিধাভোগী দেশগুলোর মধ্যে পারস্পরিক পানি বন্টন সমস্যা সমাধানের লক্ষ্যে একটি আঞ্চলিক প্লাটফরম গড়ে তোলার জন্য বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) সমন্বিত গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) পানি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন। তথ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দিন বৃহস্পতিবার বাসসকে এ কথা জানিয়েছেন।
তথ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার দিল্লীতে মর্যাদাসম্পন্ন সংস্থা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি মতবিনিময় সভার অধিবেশনে বক্তৃতা করছিলেন। ফাউন্ডেশনের পরিচালক জেনারেল (অব:) নির্মল চন্দর বিজ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে রাজনৈতিক বিশ্লেষক, সাবেক রাষ্ট্রদূত, অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এবং ফাউন্ডেশনের ফেলোবৃন্দ অংশগ্রহন করেন।
গত বছরের জুন মাসে ঢাকা সফরকালে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ভাষণের উদ্ধৃতি দিয়ে ইনু বলেন, সহযোগিতার স্বর্ণদ্বার উন্মুক্ত করার জন্য আমাদেরকে মূল বিষয়গুলোর সমাধান করতে হবে।
তিনি আরো বলেন, পানি হচ্ছে প্রাণ আর পরিবহন হচ্ছে শিরা। পানি বিষয়ে আঞ্চলিক সমন্বয়সহ দ্বিপাক্ষিক সহযোগিতা দক্ষিণ এশীয় সহযোগিতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে এই অধিবেশনে যোগ দেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button