উপমহাদেশশিরোনাম

ভারতে পরমাণু বোমা ফেলার হুমকি

কাশ্মীরীদের ‘স্বাধীনতা সংগ্রামে’ মানসিক, রাজনৈতিক ও সাংবিধানিকভাবে সাহায্য করার জন্য পাকিস্তান দায়বদ্ধ। যদি পাকিস্তান পুরোপুরি কাশ্মীরীদের পাশে দাঁড়ায়, তবে ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধ সম্ভব। এভাবেই দিল্লিকে কাশ্মীর নিয়ে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন হিজবুল মুজাহিদিন নামের একটি সংগঠনের নেতা সৈয়দ সালাউদ্দিন। তিনি এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে আছেন বলে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে।
সালাউদ্দিনের দাবি, ভারতের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ ছাড়া কাশ্মীরীদের সামনে আর রাস্তা নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে চতুর্থ যুদ্ধের ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি। তার কথায়, কাশ্মীরীরা আর ‘আপোসে’ রাজি নন, সহিংস যুদ্ধই তাদের সামনে একমাত্র পথ। মোদি সরকার কাশ্মীরীদের কোনো আশার আলো দেখাচ্ছে না অভিযোগ করে তার হুঁশিয়ারি, কাশ্মীরের ‘নিপীড়িত’ জনতার সামনে সশস্ত্র ‘জিহাদ’ ছাড়া আর কোনো রাস্তা নেই।
তার আরো বক্তব্য, যদি বর্তমান পরিস্থিতিকে অগ্রাহ্য করা হয় বা পাকিস্তানের চেষ্টা সফল না হয়, তবে বড় কিছু ঘটতে পারে। নিয়ন্ত্রণরেখাকে অগ্রাহ্য করে মিলে যাবে দুই কাশ্মীর। তারপর সেখানে আর কোনো আন্তর্জাতিক আইনকানুন বা জাতিসঙ্ঘের পর্যবেক্ষণ কাজ করবে না। থাকবে না যুদ্ধবিরতি। আর তা যদি হয়, ‘ইনশাল্লাহ, ভারতের পক্ষে ভয়াবহ হবে’, বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button