Uncategorized
ব্রাজিলকে কাঁদিয়ে সুইডেন ফাইনালে

অলিম্পিক গেমস নারীদের ফুটবলে ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে ওঠেছে সুইডেন। গত রাতে পেনাল্টি-কিক শুটআউটে ব্রাজিল হেরে যায়। শুক্রবারের ফাইনালে স্বর্ণ জয়ের লড়াইয়ে জার্মানির বিরুদ্ধে লড়বে সুইডেন।
এ নিয়ে সুইডেন উপর্যুপরি দুটি ম্যাচে পেনাল্টি শুটআউটে জয়ী হলো। তারা আগের ম্যাচে যুক্তরাষ্ট্রকেও একইভাবে হারিয়েছিল।
গোলশূন্য ম্যাচে সুইডেন জয়ী হয় ৪-৩ গোলে।
এ দিন ব্রাজিলের সামনে ভালো সুযোগ এসেছিল। তাদের সেরা খেলোয়াড় মার্তাই পেয়েছিলেন সুযোগটি। ১১৫ মিনিটে। কিন্তু তিনি গোলটি করতে পারেননি ফ্রি কিক থেকে।
এই পরাজয়ে কেদে ওঠে স্টেডিয়ামে সমবেত ৭৮ হাজার দর্শক।
ব্রাজিলের পুরুষ ফুটবল দল সেমিফাইনালে খেলবে হন্ডুরাসের বিরুদ্ধে।




