Uncategorized

সেই আমিরকেই ভাই বললেন হাফিজ

মোহাম্মদ আমিরের ফেরা নিয়ে নাটক কম হয়নি। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন বললেও ভুল হবে না হয়তো। তবে এনিয়ে সবচেয়ে শক্ত অবস্থানে ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আমির যখন পাকিস্তান দলে ডাক পেলেন এবং অনুশীলন ক্যাম্পে যোগ দেন, তখন তার বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ এবং আজহার আলী। এমনকি এ দু’জন তখন প্রস্তুতি ক্যাম্প থেকেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন। হাফিজই সবচেয়ে বেশি বিরোধি ছিলেন আমিরের। যদিও পরবর্তীতে কর্মকর্তাদের হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টেছেন ‘প্রফেসর’।
এমন কোন ক্রিকেটারের সঙ্গে তিনি খেলতে পারবেন না যে তার দেশকে কলঙ্কিত করেছে, এই কথা বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতেও চাননি তিনি।
অথচ সেই মোহাম্মদ হাফিজই এখন আমিরকে ভাই বলে বুকে টেনে নিচ্ছেন। প্রফেসর সম্প্রতি বলেছেন, ‘আমির আমার ভাইয়ের মত। দলের সবাই আমিরকে ছোট ভাই হিসেবে গ্রহণ করেছে। সবাই তাকে সহযোগিতা করছে। যেন সে নিজের সেরাটা ঢেলে দিতে পারে।’
হঠাৎ করেই হাফিজের এই আমূল পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন এই অলরাউন্ডার। বললেন, ‘আমার বিশ্বাস, পুরো ইস্যুটা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আসলে আমি তখন কোন নির্দিষ্ট ব্যাক্তির বিরোধীতা করিনি। আমি বিরোধীতা করেছিলাম এমন একটা বিষয়ের যেটা সত্যিকার অর্থেই দলের এবং দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button