Uncategorized

রাসেল ছাড়া এ রেকর্ড আর কারো নেই

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেলের সময়টা চমৎকার কাটছে! যেখানে খেলছেন, সেখানেই যেন চ্যাম্পিয়ন হওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন এই অলরাউন্ডার।
এক ঝলকে জেনে নিন, রাসেল গত আট মাসে কী কী জিতেছেন।
গত বছর ডিসেম্বর মাসে তিনি জিতেছেন বাংলাদেশ প্রিমিয়র লিগ। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি জেতেন বিপিএল। সেই ছিল শুরু।
এরপর তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাস ক্রিকেট লিগেও জেতেন সিডনি থান্ডারের হয়ে।
তারপর রাসেল চলে আসেন ফের উপমহাদেশে। এবার তিনি পাকিস্তান ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।

স্ত্রী জেসিম লোরার সাথে অ্যান্দ্রে রাসেল।  টুইটারে বিয়ের এই ছবি পোস্ট করেন  রাসলে নিজেই
স্ত্রী জেসিম লোরার সাথে অ্যান্দ্রে রাসেল। টুইটারে বিয়ের এই ছবি পোস্ট করেন রাসলে নিজেই

তিনটি দেশের লিগ খেতাব জেতার পর আন্দ্রে রাসেল নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে চ্যাম্পিয়ন হন টি-২০ বিশ্বকাপে।
আর এবার তিনি জিতলেন তার দেশেরই ক্যারিবিয়ান ক্রিকেট লিগে। সেখানেও তিনি জামাইকার হয়ে চ্যাম্পিয়ন হলেন।
না, গত আট মাসে পাঁচটা দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এই গ্রহের আর কোনো ক্রিকেটারের নেই।
সম্প্রতি বিয়ে করেছেন এই ক্যারিবীয় তারকা। কনে জেসিম লোরা। ২০১৪ সালের নভেম্বরে এই মডেলের সাথে সম্পর্কে জড়ান অ্যান্দ্রে রাসেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button