Uncategorized

যেখানে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ক্রিকেটের পুরনো শক্তি পাকিস্তান। আর বাংলাদেশ নতুন শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে ক্রিকেট বিশ্বে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চেয়ে পাকিস্তানের সাফল্যের পাল্লাভারী। কিন্তু যে কয়েকটি জায়গায় পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তার মধ্যে উপমহাদেশের বাইরে ব্যাটিং গড় একটি।
এশিয়ার দলগুলোর মধ্যে ২০১১ সালের জুন মাসের পর টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সব চেয়ে কম ব্যাটিং গড় পাকিস্তানের। পাকিস্তানের চেয়ে একধাপ এগিয়ে আছে বাংলাদেশ। সবার উপরে অবস্থান ভারত ও শ্রীলংকার। এখন পর্যন্ত ২৪টি টেস্টে ১৫টি হেরেছে ভিরাট কোহলিরা। ২৪ টেস্টে সব মিলিয়ে তাদের ব্যাটিংয় গড় ২৮.৭১. ভারতের পরেই শ্রীলংকার অবস্থান। এখন পর্যন্ত ১৭টি টেস্টে ১১টি তে হেরেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। লঙ্কানদের ব্যাটিং গড় ২৭.৫৯।
এশিয়ার চার ক্রিকেট পরাশক্তির মধ্যে তৃতীয় স্থানে আছে মাশরাফি-সাকিবরা। এমনিতেই বাংলাদেশের দেশের মাঠেই খুব বেশী টেস্ট খেলার সুযোগ হয় না।
যার কারণে দেশের বাইরে টেস্ট পারফর্মেন্সের উন্নতি করা সহজ নয়। এখন পর্যন্ত ২ টেস্ট খেলে ২১.২২ ব্যাটিং গড় নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান টাইগারদের।
তালিকার তলানিতে আছে মিসবাহ-ইউনিসদের পাকিস্তান। এশিয়ার বাইরে এখন পর্যন্ত ৩ টেস্টে ২০.২৫ ব্যাটিং গড় নিয়ে তালিকার নিচে অবস্থান করছে পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button