মানিকগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে ১০টি এসি বাস

মানিকগঞ্জ-ঢাকা রুটে অচিরেই চালু হচ্ছে এসি বাস। মানিকগঞ্জ থেকে এসি গুলো ফার্মগেইট হয়ে মতিঝিল পৌঁছাবে।
স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের উদ্যোগে ও মানিকগঞ্জ পুলিশ সুপারের সহযোগিতায় এ সেবাটি চালু হচ্ছে বলে জানিয়েছেন বাসটির বাস্তবায়নকারী দুই উদ্যোক্তা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খার আপেল ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান।
এ উপলক্ষে বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয় থেকে বাসটির মোহড়া কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ সরকার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক শহিদুল ইসলাম সুজন, নিটল মটরস লিমিটেডের বাণিজ্যিক যানবাহন বিভাগের সিনিয়র এস্কিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) তসলিম চৌধুরী, এসি ই বিভাগের এস্কিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) মো. এমরান হোসেন প্রমুখ।



