Uncategorized

রানওয়ে ছাড়িয়ে বিমান রাস্তায়

দুবাই বিমানবন্দরে এমিরেটস বিমানের ক্র্যাশ ল্যান্ডের ঘটনার রেশ কাটার আগেই ফের ল্যান্ডিংয়ে বিপত্তি বিমানের৷ এবার অকুস্থল ইতালির বেরগামো৷ শুক্রবার সকালে অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় প্যারিস থেকে আসা একটি মালবাহী বিমান৷ গতি থামে মাঝ রাস্তায়৷
এদিন ভোর চারটে নাগাদ বেরগামোর ওরায়ো আল সেরায়ো বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে৷ রানওয়েতে পিছলে যায় বোয়িং ৭৩৭ বিমানের চাকা৷ নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে রাস্তায় নেমে আসে বিমানটি৷ তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই৷ কিন্তু বিমানের এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠেন গাড়ি চালকরা৷ পরে অবশ্য গাড়ি থামিয়ে এই নাটকীয় ঘটনা চটপট ক্যামেরা বন্দি করে নেন গাড়ি চালকরা৷ এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button