Uncategorized

ঘিওরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে বিক্ষাভ ও প্রতিবাদ সভা করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপি।
বুধবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খোন্দকার লিয়াকত হোসেন, মীর মানিকুজ্জামান মানিকসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এসময় বলেন, বিএনপিকে ধ্বংসের দ্বারে ঠেলে দিতেই এমন সাজানো ও গভীর ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গণতন্ত্রের প্রকৃত ধারা রক্ষায় এ দেশের মানুষ অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button