Uncategorized

জাতীয় ঐক্য প্রক্রিয়ার জন্য খালেদা জিয়া অনুপযুক্ত-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রক্রিয়ার জন্য অনুপযুক্ত।
বুহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় অধিবাসীদের সাথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপি যুদ্ধাপরাধী দল সশস্ত্র জামায়াতের সাথে জোটবদ্ধ ও সরাসরি ভয়ংকর খুনীদের সিন্ডিকেটের প্রধান। সুতরাং গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার জন্য বেগম খালেদা জিয়া অনুপযুক্ত।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেমন যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারেননি তেমনি স্ব-ঘোষিত জঙ্গি খুনীদেরও বাঁচাতে পারবেন না।
মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন,জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা প্রমুখ বক্তব্য রাখেন।
এর পর বিকেল ৩টায় কুষ্টিয়া মিরপুর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন মসজিদের ঈমামদের সাথে তার মতবিনিময় করার কথা রয়েছে।। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button