Uncategorized

ইতালি ক্রিকেট দলের অধিনায়ক সন্ত্রাসী?

চরমপন্থী ইসলামিক স্টেটের (আইএস) সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ইতালির যুব ক্রিকেট দলের অধিনায়ক আফতাব ফারুককে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ইতালিতে হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে।
ইতালির সংবাদপত্রে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত আফতাব ফারুক ইউরোপিয়ানদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য মিলানের কোনো মদের দোকান কিংবা উত্তর ইতালির বারগামো বিমাবন্দরে হামলা চালানোর জন্য কালাশনিকভ কিংবা বোমা ব্যবহার নিয়ে টেলিফোনে কথা বলেছেন।
মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলো আলফানো বলেন, ২৬ বছর বয়স্ক ফারুক আইএসকে সমর্থন করতেন, তিনি সিরিয়া যাওয়ার পরিকল্পনা করছিলেন।
ফারুক ১৩ বছর বয়স থেকে তার পরিবারের সাথে ইতালিতে বাস করছিলেন। তিনি ইতালির অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের অধিনায়ক ছিলেন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button