Uncategorized

মানিকগঞ্জ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা: লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আন্দোলন ও সংগ্রামর ধারাবাহিকতায় দেশের প্রাচীনতম ও প্রথম সারির সংগঠন। মানিকগঞ্জ জেলা কমিটি তার ২২ তম জেলা সম্মেলনে স্লোগান ধরেছে ”নীতি নৈতিকতাহীন শিক্ষা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা দুর করে, এসো গড়ে তুলি মানবিক মুল্যবোধ সম্পন্ন সমাজতান্ত্রিক সমাজ” শিক্ষা,সংস্কৃতি, প্রাণ প্রকৃতি প্রতিবেশ,জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে জেল জুলুম ও হয়রানির শিকার হয়ে গুমুখী বিজ্ঞানভিত্তিক সার্বজনিন একই ধারার শিক্ষা ব্যবস্থা কায়েক করার লক্ষ্যে ১৯৫২ সাল হতে অদ্যবধি নিষ্ঠার সহিত কাজ করেছে এই সংগঠন।
৩০ জুন ২০১৮ মানিকগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভ( বিজয় মেলার মাঠ) সকাল ১০.০০-১২.০০ পর্যন্ত উদ্ধোধনী ও নীল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়।২২ তম জেলা সম্মেলনের উদ্ধেধন ঘোষনা করেন জেলার মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড মিজানুর রহমান হযরত। তিনি বলেন মুক্তিযুদ্ধের মুল চেতনা গণতন্ত্র,সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষা এগুলো একচুলও বাস্তবাযন হযনি বরং আমরা আদর্শের দিকে আরো পিছিয়ে আছি। মুক্তিযুদ্ধেও সঠিক ধারা ও আদর্শিক শিক্ষা বাস্তাবায়নে ছাত্র ইউনিয়নকে জোড় কদমে কাজ করতে হবে।
জেলা ক্রিড়া সংস্থা মিলনায়তনে উদ্ধেধনী পর্বের আলোচনা সভায় এম আর লিটনের সভাপতিত্ত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম জিলানি শুভ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও জেলা সাধারন সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, ছাত্র ইউনিয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সাধারন সম্পাদক মামুন কবির,ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি কমরেড আব্দুল মান্নান,প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার,যুব ইউনিয়নের জেলা সভাপতি এ্যাড.রফিকুল ইসলাম,জেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, ঢাকা জেলা ছাত্র ইউনিয়ন সাধারন সম্পাদক আরিফুর রহমান, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন,আনোয়ার হোসেন দুর্জয়,কায়সার আহমেদ, প্রমুখ।
উদ্ধোধননী আলোচনার পর বিকেল কাউন্সিল অধিবেশনে আনোয়ার হোসেন দুর্জয় কে সভাপতি মো:শাহিনুর রহমানকে সাধারন সম্পাদক ও কায়সার আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ মানিকগঞ্জ জেলা কমিটি গঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button