Uncategorized

মানিকগঞ্জের ৩৮১ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

ডুবে গেছে ১৬ হাজার ২৩৫ হেক্টর ফসলি জমি : মৎসচাষিদের ক্ষতি ১২ কোটি টাকা
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: বন্যার কারেণ মানিকগঞ্জের ছয়টি উপজেলার ৩৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা বলেন, পদ্মা যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জেলার দৌলতপুর এবং শিবালয় উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। এ কারণে জেলার সিংগাইর উপজেলা ছাড়া বাকী ছয়টি উপজেলার মোট ৩৮১টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলিমুজ্জামান মিয়া জানান, বন্যার পানিতে ১৬ হাজার ২৩৫ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। এর মধ্যে রোপা আমনের বীজতলা ৭০ হেক্টর, রোপা আমন ৯৫০ হেক্টর, বোনা আমন ১৪ হাজার ৫০ হেক্টর, আউস ২০০ হেক্টর, সবজি ৩৫০ হেক্টর, ভূট্টা ১৬৫ হেক্টর ও ৪৫০ হেক্টর অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা নূরতাজুল হক জানান, বন্যা কবলিত ছয়টি উপজেলার ২ হাজার ৬৩৬টি পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে ৬৬২ মেট্রিক টন মাছ ও ৯০ লক্ষাধিক পোনা বের হয়ে মৎসচাষিরা প্রায় সাড়ে ১২ কোটি টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button