slider
ঘিওরে দুর্গা পূজার মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপি’র সভাপতি রিতা

ঘিওর, মানিকগঞ্জ: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার সপ্তমী আজ । এ উপলক্ষে সপ্তমীর দিন মানিকগঞ্জের ঘিওরের বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি’র সভাপতি নেত্রী আফরোজা খান রিতা । বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি । এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস,এম জিন্নাহ কবির সহ অন্যান্যরা সফর সঙ্গী ছিলেন । এছাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক এ্যাড. কাজী ওয়াজেদ আলী মিষ্টার সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দরা সাথে ছিলেন । গত বছর ঘিওর উপজেলায় ৮১ মন্ডপে পুজা অনুষ্ঠিত হয়েছিল । এবার ৭৪ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে ।



