slider

ঝিনাইগাতীতে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় দুর্যোগ প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী ফায়ার স্টেশনের গ্রুপ লিডার আব্দুল্লাহ আল জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, পুলিশের সব ইন্সপেক্টর আমিনুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button