slider

ঝিনাইগাতীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএস) ও বাংলাদেশ ডক্টরস এসোসিয়েশন (ড্যাব)।

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দলী, দক্ষিণ কান্দলী, ছোট মালঝিকান্দা ও বিকালে নলকুড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় হাজার হাজার মানুষ পানিতে বন্দীদের মাঝে সংগঠনের পক্ষথেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন।

উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ডা: আব্দুস সেলিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: মেহবুব উল কাদির, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা: মো: রাকিবুজ্জামান, ও ড্যাব নেতা ডা: মাহফুজুর রহমান ও ডা: হিমেল উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, বিএনপি নেতা আব্দুল হান্নান, বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, আব্দুল মান্নান হিরা ও গোলাপ হোসেন প্রমুখও।

এ সময় সাবেক সংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বন্যার্তদের উদ্দেশ্যে বলেন বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অত্যাচারে আমরা পালিয়ে ছিলাম আপনাদের খোঁজ-খবর নিতে পারি নাই আপনারা বন্যায় খুব কষ্টে আছেন তারেক রহমানের নির্দেশে আমাদের সংগঠনের পক্ষ থেকে পানিতে বন্দীদের জন্যে সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি তা গ্রহণ করে দেশ নেত্রী খালেদা জিয়ার জন্যে দোয়া করবেন।

কর্মসূচিতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button