
পতাকা ডেস্ক : আজ ১০ অক্টোবর ২০২৪ সকাল ৯.৪৫ টায় ঢাকার মতিঝিল দৈনিক বাংলা মোড়ে ১৯৯০ এর সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র-গণআন্দোলনে প্রথম শহীদ নাজির উদ্দিন জেহাদ এর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান ‘৯০ এর ছাত্র-গণআন্দোলনের নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের তৎকালীন কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে মনসুরুল হাই সোহন,জায়েদ ইকবাল খান, রাজু আহমেদ, সালেহ আহমেদ প্রমুখ।




